Life Science-জীববিজ্ঞান

অন্য প্রাণীদের গানের গড়ন আর ভাষা

আমাদের প্রথমে দেখতে হবে যে গানের গড়নের এককগুলি (বিল্ডিং ব্লক) কি, যা থেকে ক্রমগুলি তৈরি হয়; তা ভাষা, সঙ্গীত বা কণ্ঠস্বর যাই হোক না কেন। প্রাকৃতিক ভাষার ধ্রুপদি সার্বজনীন নকশা বৈশিষ্ট্য হল ‘আদর্শের (প্যাটার্নিং) দ্বৈততা’, যা থেকে বোঝা যায় যে সমস্ত ভাষা কমপক্ষে দুটি মিশ্র ব্যবস্থার মধ্যে চলাফেরা করছে:

  • ১) যেখানে শব্দের অর্থহীন এককগুলি মিলিত হয় (morphemes), এবং
  • ২) সেখানে সেই অর্থপূর্ণ শব্দগুলি আবার বাক্যাংশ, বাক্যে এবং বক্তৃতায় এক হয়।

ভাষার মতো, সঙ্গীত এবং প্রাণীদের গানেও শব্দের এককগুলিকেও শ্রেণীবদ্ধভাবে বৃহত্তর মাত্রায় একত্রিত করে; যেমনটা আমরা দেখলাম নাইটেঙ্গিলের গানের বর্ণালি বিশ্লেষণে। তবে স্বরের এককের (বিল্ডিং ব্লক) তুলনা এবং ভাষা, সঙ্গীত এবং প্রাণীর গানের শ্রেণীবিন্যাসের প্রকৃতি মোটেও সহজবোধ্য নয়। বিশেষ করে, সঙ্গীত বা প্রাণীর গানে কোন একটি পদবিন্যাসের কোনো স্পষ্ট সমগোত্র নেই।

কিছু কাঠামো সাংস্কৃতিক প্রভাবে তৈরি হয় (যেমন বাদ্যযন্ত্র বা ভাষাগত কাঠামোর ওপর শিক্ষার ঐতিহ্য বা স্বরলিপির প্রভাব। অন্য প্রানীদেরও শৈশবে নিজগোত্রের স্বর শুনে সাংস্কৃতিক প্রভাব গড়ে ওঠে।)। একটি সাম্প্রতিক আন্তঃ-সাংস্কৃতিক পর্যালোচনা বাদ্যযন্ত্র কাঠামোর সার্বজনীন তালিকার কথা বলেছে। এর মধ্যে রয়েছে শব্দের বিভিন্ন তীক্ষ্ণতার (পিচ) ব্যবহার, অষ্টক সমতা, বিন্যাসের অদলবদল, তীক্ষ্ণতার মাত্রা (স্কেল); যেখানে সাধারণত অসম ধাপে সাত বা তার কম স্বর থাকে। সুরের ব্যবহার, তীক্ষ্ণতার সংমিশ্রণের নিয়ম এবং গানের শব্দ আর সুরের ফিরে ফিরে আসার আদর্শের (মোটিভিক প্যাটার্ন) পাশাপাশি সময়, লয় এবং তালের ব্যবহার। স্বরের সঙ্গতিকে আলাদা করা হয় প্রতিষ্ঠিত বাদ্যযন্ত্রের স্কেলগুলির উপর ভিত্তি করে, এবং একইভাবে তাল ও লয় প্রয়োগের মাধ্যমে একটি সঙ্গীত পরম্পরার ওপর এক ধরনের সুরের জাল তৈরি হয়।

প্রাণী কণ্ঠের জগতে, অ-তুচ্ছ কাঠামো নির্মাণের প্রচুর প্রমাণ রয়েছে, তবে বিশ্লেষণের জন্য এককের (বিল্ডিং ব্লক) পছন্দটি স্পষ্ট নয়। স্বরের একক (বিল্ডিং ব্লক) সম্পর্কিত কিছু যুক্তি স্নায়ুবিজ্ঞান এবং স্নায়ু নিয়ন্ত্রণ প্রমাণের ভিত্তিতে তৈরি করা হয়েছে। কেউ কেউ যুক্তি দিয়েছেন যে স্নায়ুতন্ত্রের সীমাবদ্ধতা মানুষ এবং পাখির গানে একই রকম এবং স্বরের ওপর নির্ভরশীল। তবে তা পাখির প্রজাতিদের মধ্যে আলাদা। অন্যরা যুক্তি দিয়েছেন যে পাখির গানের মৌলিক এককগুলি হল ছোট অঙ্গভঙ্গি যা বিভিন্ন স্নায়ুতন্ত্র দিয়ে সংকেত করা হয়। শব্দক্রমের (সাউন্ড সিকোয়েন্স) আরও বড় একক (প্রায়শই ‘খণ্ড’ বা ‘গানের ধরন’ বা ‘মোটিফ’ হিসাবে উল্লেখ করা হয়) স্বরের একক হিসাবে ধরা হয়। এই স্বরের একক বিভিন্ন পাখির প্রজাতির ক্ষেত্রে ক্রমগুলি কিন্তু ঠিক এলোমেলো নয়।