Life Science-জীববিজ্ঞান

অন্য প্রাণীদের গানের গড়ন আর ভাষা

ক্লড শ্যানন (Claude Shannon)
এন-গ্রাম মডেল (n gram model)

প্রাণীরা প্রাকৃতিক বা পারিপার্শ্বিক বিপদ এবং যৌনসঙ্গী নির্বাচনের উদ্দ্যেশ্যেই শুধু গান গায় এই ধারণা এখনও আছে। বিভিন্ন পাখির প্রজাতির গানের মধ্যে অনুরূপ কাঠামো নির্মাণের নীতিগুলি তাদের সাধারণ স্নায়বিক ভিত্তির পক্ষে যুক্তি দেয় যা প্রায় মানব সঙ্গীতের সমান্তরাল। বিভিন্ন পাখির মধ্যে সেই প্রজাতির নারীদের পছন্দের গবেষণায় স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে যে ছোট আকারের গানের বিন্যাস নারীদের বেশি পছন্দের।

এই পর্যালোচনাতে, আমরা দেখব যে যদিও ভাষা এবং ধ্বনির পুনরাবৃত্তি তুলনামূলক অধ্যয়নের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। মানব সঙ্গীত এবং প্রাণীদের গানের মধ্যে তুলনা, বর্তমানে যতটা জানা গেছে, তার চেয়ে বেশি মনোযোগের দাবি রাখে। কাঠামোগতভাবে এবং কার্যকরীভাবে, সঙ্গীত, ভাষা এবং প্রাণীদের গান শুধুমাত্র কিছু দিকই ভাগ করে না; কিন্তু কিছু গুরুত্বপূর্ণ পার্থক্যও রয়েছে। ভাষা, সঙ্গীত এবং প্রাণীদের গানের মধ্যে তুলনা তাই অন্য প্রক্রিয়ার পাশাপাশি লুকানো অনুমানগুলিকে নিয়ে আলোচনা করলে এই গবেষণার উপকার হওয়ার সম্ভাবনা রয়েছে।

আমরা সঙ্গীত, ভাষা এবং প্রাণীর গানের কাঠামোগত গড়নের পাশাপাশি অন্তর্নিহিত ক্রিয়া (ফাংশন), প্রেরণা এবং প্রসঙ্গকে কেন্দ্র করে এই ধরনের তুলনা করার জন্য একটি পদ্ধতি উপস্থাপনা করার চেষ্টা করছি। আমরা এই ক্ষেত্রে কাঠামো এবং কাঠামো নির্মাণের মডেলগুলিতে চোখ রাখব এবং অনুসন্ধানের অভিজ্ঞতা দিয়ে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা করব। ১৯৪০-৫০ দশকে ক্লড শ্যানন এবং নোয়াম চমস্কি এ বিষয়ে প্রভাবশালী কাজ করেছেন। আমরা খুব বেশি জটিলতায় না গিয়ে গান তৈরি হওয়ার পদবিন্যাসের একক (বিল্ডিং ব্লক) নিয়ে আলোচনা করব। আলোচনায় শ্যাননের এন-গ্রাম মডেল এবং চমস্কির হায়ারার্কির তত্ত্ব নিয়ে সাম্প্রতিক ভাবনাচিন্তা একটু ছুঁয়ে যেতে হবে।

নোয়াম চমস্কি (Noam Chomsky)
হায়ারার্কির তত্ত্ব