Campus Connect - ক্যাম্পাস কানেক্টEngineering & Technology-প্রযুক্তি ও প্রকৌশলFree Articles

যান্ত্রিক ভার অবতরনকারী যন্ত্র


অনেক শিল্প কারখানা,পাহাড়ি এলাকা, গুদামঘর (Warehouse), খনি এলাকা, নির্মাণকাজ এবং গ্রামীণ এলাকায় উঁচু বা ঢালুস্থান থেকে ভার (load) সরানো বা নামানোর প্রয়োজন হয়। যেখানে বিদ্যুৎ নেই বা বিদ্যুৎচালিত ভার অবতরণের সারঞ্জাম বা যন্ত্র পাওয়া যায় না, সেখানে বিদ্যুৎ ছাড়াই নিরাপদে ভার (load) নামানোর জন্য এই সাধারণ যান্ত্রিক (Mechanical) সমাধান খুবই কার্যকর। সারকারি আই , টি, আই গড়িয়হাটের ফিটার ট্রেড এর ট্রেনি বা প্রশিক্ষনার্থীরা হাতে চালিত এই ”যান্ত্রিক ভার অবতরনকারী যন্ত্র” বা “Mechanical Load Lowering Machine” তৈরি করেছে। এই প্রকল্পের (Project) মূল উদ্দেশ্য হল একটি লিভার, ভারসাম্য রক্ষাকারি ওজন (Counter weight) এবং যান্ত্রিক সুবিধা ব্যাবহার করে নিয়ন্ত্রিত ভাবে মালপত্র বা load নিচে নামানো যায় ।


এই মেসিনের কার্যপ্রণালী একটি প্রথম শ্রেণীর লিভার (First Class Lever) এর যান্ত্রিক সুবিধা (Mechanical Advantage) এবং ,ভারসাম্য রক্ষাকারি ওজন (Counter weight) ব্যবহার করে এবং টর্ক (Torque) এর ভারসাম্যরক্ষার ওপর ভিত্তি করে তৈরি । টর্ক হল কোন আ্লম্ব (Fulcrum) বিন্দুর চারপাশে বল প্রয়গের ফলে তৈরি ঘূর্ণন প্রভাব। একটি ভারসাম্যপূর্ণ লিভারের ক্ষেত্রে , ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটারবিপরীত দিকের দন্দ (Moment) সমান হয়। লিভারের ক্ষেত্রে ,

বল বাহু (effort arm) যত লম্বা হবে, ততো কম বল প্রয়োগ করে বড় কোন ভার কে ভারসাম্য করা সম্ভব হবে। ভারসাম্য রক্ষাকারি ওজন (Counter weight) প্রয়োজনীয় ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে ।

যান্ত্রিক সুবিধা (Mechanical Advantage; M.A.) = ভার (Load) বল (Effort)

বেগ আনুপাত (Velocity Ratio; V.R) = বল বাহু (Effort Arm) ভার বাহু (Load Arm)

মেশিনের দক্ষতা ( Efficiency) = যান্ত্রিক সুবিধা (Mechanical Advantage; M.A) বেগ আনুপাত (Velocity Ratio; V.R) × 100

দক্ষতা বাড়াতে হলে আমাদের শাক্তির অপচয় কমাতে হবে এবং ব্যবহৃত উপকরনের তুলনায় কার্যকর উৎপাদনের আনুপাত উন্নত করতে হবে।


দক্ষতা বাড়াতে হলে আমাদের শাক্তির অপচয় কমাতে হবে এবং ব্যবহৃত উপকরনের তুলনায় কার্যকর উৎপাদনের আনুপাত উন্নত করতে হবে।

যান্ত্রিক  ভার  অবতরনকারী  যন্ত্র | কার্যকরী মডেল – প্রকাল্পের মূল ছবি
  1. এটি প্রথম শ্রেণীর লিভার নীতির ওপর কাজ করে, যা আ্লম্ব (Fulcrum) বিন্দুর চারপাশে ঘুরে জিনিসপত্র নীচে নামাতে সাহায্য করে ।
  2. ভার (load) রাখার নির্দিষ্ট স্থানে মালপত্র (roller) রাখা হয়।
  3. লিভারের এক প্রান্তে ( effort end),- কাউণ্টার ওয়েট (counterweight) চাপালে তা নীচের দিকে নামতে থাকে এবং লিভারের আপর প্রান্তটি টর্ক (Torque) এর প্রভাবে ওপরের দিকে ওঠে এবং ওপরে আটকে থাকা ঢালু চ্যানেলের স্টপার পিনে আঘাত করলে সেটি সরে গিয়ে মালপত্র (roller) লিভারের আরেক প্রান্তে ভার বাহনকারী স্পেসার-এ জমা হয়। ভারের প্রভাবে লিভারের এই প্রান্তে (load end ) একটি বিপরীতমুখী টর্ক (Torque) সৃষ্টি হয় এবং লিভারটি ঘুরলে মালপত্র নীচের ট্রে- র দিকে নামতে থাকে। এই প্রক্রিয়াটি ধারাবাহিক ভাবে চলতে থাকে।
  4. বিপরীত পাশে থাকা কাউণ্টার ওয়েট (counterweight) ভারসাম্য রক্ষা করে গতিকে নিয়ন্ত্রন করে।
  5. ঢালু চ্যানেল (inclined channel) মালপত্র (roller) চলাচলে সাহায্য করে এবং ঘর্ষণ কমাতে সাহায্য করে।
  6. নীচে এসে মালপত্র (roller) রিসিভিং ট্রে – তে জমা হয়।
  7. স্টপার পিন ঢালু চ্যানেলে মালপত্র (roller) আটকে রাখতে সাহায্য করে।

  1. বিদ্যুৎ ছাড়া সাধারন যান্ত্রিক (mechanical) লিভারের সাহায্যে এটি চলে।
  2. কাউণ্টার ওয়েট (Counterweight) এর সাহায্যে সহজে ভার (load) কমানো যায়।
  3. Mild Steel (M.S) ধাতু ওু পূর্ণব্যবহারযোগ্য উপকরন দিয়ে তৈরি হওয়ায় খরচ খুব কম।
  4. সহজ ডিজাইন, সহজে পরিচালনা ও মেরামত করা যায়।
  5. ঢালু চ্যানেল (inclined channel) থাকার কারনে মালপত্র মসৃণভাবে গড়িয়ে যায়।
  6. সুরক্ষার জন্য স্টপার পিনের ব্যাবস্থা রয়েছে।
  7. মালপত্র (ওপর থেকে নামানো ) গণনার জন্য ইলেক্ট্রনিক কাউন্টিং সেন্সর (Electronic counting sensor) যুক্ত করা যায়।
  8. পারিবেশবান্ধব ও কম খরচে ব্যাবহারযোগ্য ।

  1. আলাম্ব বিন্দুতে (Pivot Pin) ঘর্ষণ কমানো : মসৃণ পিভট পিন ব্যাবহার করা, তেল বা গ্রিজ লাগানো এবং বুশ বা বিয়ারিং ব্যাবহার করা।
  2. লিভার কে শক্ত রাখা : লিভার যেন বেঁকে না যায় সে জন্য শাক্তিশালী ধাতু বা মোটা পাত ব্যাবহার করা।
  3. অপ্রায়জনীও ওজন কামানো : লিভারের ওজন হালকা হলে তা নাড়াতে কম বল লাগে।
  4. সঠিক বিন্যাস (Allignment ) নিশ্চিত করা : ভার (load) , প্রযুক্ত বল ( effort) এবং আ্লম্ব (fulcrum ) যেন সঠিকভাবে একই লাইনে থাকে।
  5. লিভারের বাহুতে প্রয়োজনীয় পরিবর্তন আনা : লিভারের বল বাহ (effort arm) বড় করে বা ভার বাহু ( load arm) ছোট করে লিভারের যান্ত্রিক সুবিধা (Mechanical Advantage ) বাড়ানো যায়। ভারকেন্দ্রকে (fulcrum ) ভারের কাছাকাছি নিয়ে আসলে যান্ত্রিক সুবিধা বৃদ্ধি পায়।

এই প্রকল্পের জন্য সব চয়ে কার্যকরী উন্নতি হবে :

  • মসৃণ পিন ও লুব্রিকেশন ব্যাবহার করে ঘর্ষন কমানো ।
  • প্রয়জনে আ্লম্ব বিন্দু ( fulcrum ) কে ভারের ( load ) কাছাকাছি সরিয়ে নেওয়া

দৃঢ় বেস প্লেট, সঠিকভাবে বসানো পিভট পিন এবং শাক্তিশালী উপাদানের মাধ্যমে স্থায়িত্ব নিশ্চিত করা হয়েছে। স্টপার পিনের সাহায্যে ঢালু চ্যানেল থেকে ভার (load) যেন হটাৎ পড়ে না যায় তা আটকানো হয়। অপারেটর বা ব্যাবহারকারী যেন চলন্ত আংশ থেকে হাত দূরে রাখে এবং ওভারলোড না করে সেই দিকে সতর্ক থাকা জরুরি ।


প্রতিটি নামানোর চক্র শনাক্ত করতে এবং কাতগুলো পণ্য নামানো হয়েছে তা রেকর্ড করার জন্য একটি সাধারণ সেন্সর ও ইলেক্ট্রনিক কাউণ্টার যুক্ত করা যেতে পারে। শিল্প ক্ষেত্রে, এটি মেশিনের যান্ত্রিক কার্যপ্রণালী বজায় রেখেই উৎপাদন গাননা এবং প্রাথমিক হ্যান্ডলিং রেকর্ড –এ সহায়াতা করতে পারে।


প্রকল্পের নির্মাণকাজ ও ব্যাবহৃত যন্ত্রাংশ

মেশিনের বিভিন্ন আংশ Mild Steel (M.S) ধাতুর উপাদান দিয়ে নির্মিত।

  1. বেস প্লেট (Base Plate): পুরো মেশিনকে স্থির ও সোজা রাখতে সাহায্য করে।
  2. উল্লম্ব মাস্তুল (Vertical Mast): যেটা বেস প্লেট – এর সাথে যুক্ত থাকে এবং লিভার ও পিভট মেকানিজম কে ধরে রাখে।
  3. লিভার (Lever): ভার নামানোর জন্য পিভট কে কেন্দ্র করে ঘোরে ।
  4. ভার বহনকারী স্পেসার (Load Carrying Spacer): এটি লিভারের ভার বাহুর (load arm) প্রান্তে আটকানো থাকে। যে বস্তুটি নামানো হবে সেটি ধারণ করে ।
  5. কাউণ্টার ওয়েট বহনকারী স্পেসার (Counterweight Carrying Spacer): এটি লিভারের বল বাহুর (effort arm) প্রান্তে আটকানো থাকে। এটি কাউণ্টার ওয়েট কে ধারণ করে।
  6. কাউণ্টার ওয়েট (Counterweight): এটি চোঙ আকৃতির একটি দণ্ড, যেটা কাউণ্টার ওয়েট বহনকারী স্পেসার এর মধ্যে বসালে লিভারের প্রান্তে বল প্রদান করে যা লিভারের চলাচলে সহায়তা করার জন্য একটি ভারসাম্য রক্ষাকারী টর্ক (Torque) তৈরি করে।
  7. ঢালু চ্যানেল (Inclined Channel): এটি মেশিনের উল্লম্ব মাস্তুলের ওপরে আবদ্ধ করা থাকে। এটি ভার বহনকারী ব্যবস্থার চলাচলকে নির্দেশ করে।
  8. পিভট পিন (Pivot Pin): এটি আলম্ব (fulcrum ) হিসাবে কাজ করে এবং লিভারকে ঘুরতে সাহায্য করে ।
  9. স্টপার পিন এবং পিন ধারণকারী প্লেট (Stopper Pin and Pin Holder Plate): এটি ঢালু চ্যানেলে এমনভাবে বাসানো থাকে যাতে যে সামস্ত জিনিস (load) ওপর থেকে নীচে নামাতে হবে, সেগুলো ঢালু চ্যানেলে আটকে থাকে যতক্ষণ না লিভারের ভার বাহু ,স্টপার পিনে গিয়ে ধাক্কা মারছে ।
  10. নাট, বোল্ট, ওয়াশার ও রিভেট (Nut,Bolt,Washer and Rivet): যন্ত্রাংশগুলো কে যুক্ত করতে ব্যাবহার করা হয়।
  11. ট্রে (Tray): ওপর থেকে নীচে নেমে আসা জিনিস (load) সংগ্রহ করতে ব্যাবহার করা হয় ।
  12. রোলার (Roller): এখানে ভার (load) হিসাবে ব্যাবহার করা হয়েছে, যেগুলো ঢালু চ্যানেলের মধ্যে দিয়ে চলাচল করে।

প্রকল্পটি দেখায় কিভাবে একটি সাধারণ ওয়ার্কশপের সমস্যাকে একটি কাঠামোগত শেখার সুযোগে পরিণত করা যায় । ভবিষ্যৎ উন্নয়নে ভারবহন ক্ষমতা, নিয়ন্ত্রিত চলচল, ভার সহায়ক ব্যাবস্থা এবং বিভিন্ন ভার ও বাহুর দৈর্ঘের পরিস্থিতিতে কার্যকারিতা মুল্যায়নের উপর মনোযোগ দেওয়া হতে পারে । যে কোন পর্যায়ে প্রয়োগের জন্য প্রকৌশলগত যাচাইকরণ এবং যথাযথ নিরাপত্তা ব্যাবস্থা প্রয়োজন হবে ।


Nirupam-De

শ্রী নিরুপম দে

প্রশিক্ষক , ফিটার ট্রেড, সরকারী আই. টি. আই ,গড়িয়াহাট

ফিটার ট্রেডের প্রশিক্ষক শ্রী নিরুপম দে পুরো প্রকল্প জুড়ে একজন পরামর্শদাতার ভুমিকা পালন করেছেন। তিনি প্রশিক্ষণার্থীদের ব্যাবহারিক সমস্যা চিহ্নিত করা, লিভার ও কাউন্টারওয়েট নীতি নির্বাচন, নাকশা পরিকাল্পনা, নির্মাণ, সংযোজন, পরীক্ষা এবং চূড়ান্ত উপস্থাপনার ক্ষেত্রে পথনির্দেশনা দিয়েছে ।

প্রকল্পটি একজন প্রশিক্ষকের ভুমিকাকে কেবল কর্মশালার প্রক্রিয়া প্রদর্শক হিসেবেই নয়, বরং সমস্যা চিহ্নিতকরণ, পরীক্ষা-নিরীক্ষা, নিরাপদ নির্মাণ, দলবদ্ধ কাজ এবং মননশীল শিক্ষার সহায়তাকারী হিসেবেও তুলে ধরে ।


এক নজরে সাফল্য (ACHIEVEMENT AT A GLANCE)
ইন্সিটিউটসরকারী আই. টি. আই, গড়িয়াহাট
ট্রেডফিটার
প্রকল্পমেকানিক্যাল লোড লোয়ারিং মেশিন
পরামর্শদাতাশ্রী নিরুপম দে, প্রশিক্ষক, ফিটার ট্রেড, সরকারী আই. টি. আই, গড়িয়াহাট
প্রাপ্তিদ্বিতীয় স্থান
প্রতিযোগিতার তারিখ১৮ জুন, ২০২৬
আয়োজকDual VET Inter ITI Project Competition, co-led by Siemens India and Tata STRIVE

Nirupam-De

শ্রী নিরুপম দে

শ্রী নিরুপম দে পশ্চিমবঙ্গের সরকারি আই.টি.আই. গড়িয়াহাটের ফিটার ট্রেডের একজন প্রশিক্ষক (Instructor)। প্রায় ১৭ বছরের কারিগরি প্রশিক্ষণের অভিজ্ঞতাসম্পন্ন তিনি প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শিক্ষা, প্রকল্পভিত্তিক শিক্ষণ (Project-Based Learning) এবং উদ্ভাবনী চিন্তাভাবনার বিকাশে বিশেষভাবে আগ্রহী। তিনি প্রশিক্ষণার্থীদের বাস্তবভিত্তিক ও বিজ্ঞানসম্মত প্রকল্প নির্মাণে উৎসাহিত করে থাকেন। তাঁর লক্ষ্য হলো কারিগরি শিক্ষাকে আরও বাস্তবমুখী, সৃজনশীল ও কর্মসংস্থানমুখী করে তোলা।