বিজ্ঞান ও বিজ্ঞানী ই-পত্রিকা জুলাই-অক্টোবর ২০২৬ সংখ্যা

Rating: 4 out of 5.

PDF copy: 50.00 INR (excl. of tax)

ওয়েব ফর্ম্যাট বিনামূল্যে পড়তে পারবেন
আলাদা করে পিডিএফ ফর্ম্যাটের একক সংখ্যা কিনুন (গুগুল প্লেবুক)
সুপারিশ করুন

প্রকৃতির বিস্ময় অবশ্য শুধু স্থলভাগেই সীমাবদ্ধ নয়। সমুদ্রের গভীরেও রয়েছে এক বিশাল ও রহস্যময় জগৎ। ‘সাগরতলে শৈবালের রহস্যময় জঙ্গল’ শীর্ষক এবারের প্রচ্ছদ প্রবন্ধটিতে লেখক ঐন্দ্রিলা সাউ আমাদের নিয়ে যাবেন সেই সামুদ্রিক বনে, যেখানে গাছ না থাকলেও গাছের মতো দেখতে বিশাল সামুদ্রিক শৈবাল কেল্প তৈরি করে এক আশ্চর্য জগৎ। সমুদ্রের এই ‘বন’ কীভাবে গড়ে ওঠে এবং তার সঙ্গে কত প্রাণীর জীবন জড়িয়ে থাকে, সেই অজানা গল্পও পাঠকের কৌতূহল জাগাবে নিশ্চয়ই।

প্রেমে পড়লে মানুষ তার প্রিয়জনের দৃষ্টি আকর্ষণ করার জন্য কত কিছুই না করে! কিন্তু প্রেম-প্রীতির টানে একটি পাখি যে নিজের বাসার সামনে রীতিমতো সাজসজ্জার আয়োজন করে বসতে পারে, তা কি আমরা ভেবেছি কখনও? বাওয়ারবার্ড বা নিকুঞ্জ পাখির বিচিত্র প্রেমের কাহিনি ঠিক তেমনই বিস্ময়কর। সঙ্গিনীকে আকৃষ্ট করার জন্য পুরুষ নিকুঞ্জ পাখি তার কুঞ্জের সামনে নানা রকমের জিনিস সাজিয়ে তৈরি করে এক অভিনব প্রদর্শনী। বিশ্ব রঞ্জন গোস্বামীর লেখা ‘নিকুঞ্জ পাখির প্রেম-পিরীতি’ শীর্ষক এবারের বিশেষ নিবন্ধটিতে উঠে এসেছে এই চমৎকার আচরণের গল্প।

ইতালীয় বিজ্ঞানী ওডার্ডো বেক্কারি আবিষ্কার করেছিলেন এমনই এক আশ্চর্য ‘পরজীবী উদ্ভিদ’, যে তার সমগ্র জীবন মাটির নীচেই কাটিয়ে দেয়। সীমন রায়ের ‘ওডার্ডো বেক্কারি ও ফেয়ারি ল্যান্টার্ন’ লেখায় সেই রহস্যময় উদ্ভিদের সঙ্গে পাঠকের পরিচয় ঘটবে। প্রকৃতির বিচিত্র কাণ্ডকারখানার তালিকায় কীট-পতঙ্গদের কথাও না বললেই নয়। তাদের কারও শরীরে জ্বলে আলো, কেউ আবার অবিরাম তিড়িংবিড়িং করে লাফিয়ে বেড়ায়। কেন এমন আচরণ? তাদের এই অদ্ভুত স্বভাবের নেপথ্যে রয়েছে কী কারণ? ডাঃ অরুণ চট্টোপাধ্যায়ের ‘মজারুদের মজার কান্ডকারখানা’ লেখায় মিলবে সেইসব মজার ও কৌতূহলোদ্দীপক প্রশ্নের উত্তর। পৃথিবীর বেশ কিছু প্রাণী রয়েছে যারা পাখির মতো ডানা মেলে দীর্ঘক্ষণ না হলেও অন্তত কিছুটা সময়ের জন্য বাতাসে ভেসে বা উড়ে চলতে পারে। প্রদীপ মাশ্চরকের ‘যারা বাতাসে ভেসে বেড়ায়’ লেখায় আমরা পরিচিত হব এমনই কয়েকটি আশ্চর্য জীবজন্তুর সঙ্গে।

সায়ন্তনী ব্যানার্জীর ‘বহুরূপী লতা’-য় দেখা যাবে বোক্যুইলা লতার আশ্চর্য ছদ্মবেশ—যে আশ্রয়দাতা গাছের পাতার আকার, রং ও শিরার নকশা পর্যন্ত নকল করতে পারে। দিগন্ত পালের লেখা ‘সৃজনমূলক ক্ষুদ্র-জৈবিক বুদ্ধিমত্তা’ আলোচনা করেছে ভাইরাস ও ব্যাকটেরিয়াদের তৈরি করা খনিজ কাঠামো নিয়ে। ‘বালানোফোরা: গাছ না ছত্রাক?’ লেখায় বিজ্ঞান সাধক জানাবেন ছত্রাকের মতো দেখতে এই অদ্ভুত ফুলধারী উদ্ভিদের কথা, আর তপন কুমার গঙ্গোপাধ্যায়ের ‘আকাশের ক্ষুদ্র মহাযাত্রীরা’ আমাদের পরিচয় করাবে হাজার হাজার কিলোমিটার পাড়ি দেওয়া ক্ষুদ্র পতঙ্গদের সঙ্গে।

কমলবিকাশ বন্দ্যোপাধ্যায়ের ‘ওরাংওটান-এর বিচিত্র স্বভাব’-এ থাকছে বনের এই বুদ্ধিমান প্রাণীটির মজার স্বভাবের কথা। আর অনন্যা মণ্ডলের ‘ইঁদুরখেকো কলসি গাছ: নেপেন্থেস অ্যাটনবোরই’ তুলে ধরবে এমন এক আশ্চর্য মাংসাশী উদ্ভিদকে, যে কিনা একটি আস্ত ইঁদুরও হজম করে ফেলতে পারে!

পশু-পাখি, কীট-পতঙ্গ ও উদ্ভিদের মজার আচরণ, বিচিত্র জীবনযাপন এবং তাদের সম্পর্কে জানা-অজানা নানা তথ্য নিয়ে লেখা প্রবন্ধগুলিই এবারের শারদীয় সংখ্যার মূল আকর্ষণ। আশা করি, এই সংখ্যার পাতায় পাতায় ছড়িয়ে থাকা প্রকৃতির আশ্চর্য কাহিনি পাঠকদের আনন্দ দেবে, কৌতূহল বাড়াবে এবং প্রকৃতিকে আরও কাছ থেকে চিনতে সাহায্য করবে।

শারদোৎসবের আনন্দের সঙ্গে বিজ্ঞানের জ্ঞানের এই আনন্দও আপনাদের সঙ্গী হোক। সকল পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক শারদীয় শুভেচ্ছা।


বিশেষ সংখ্যার বিষয়:
পশু-পাখি ও উদ্ভিদের মজার আচরণ এবং তাদের সম্পর্কে না জানা তথ্য
প্রচ্ছদ নিবন্ধ
kelp-forest-2

লেখকঃ ঐন্দ্রিলা সাউ

সামুদ্রিক বন কিন্তু গাছ দিয়ে তৈরি নয়, তবে গাছের মত একধরণের সামুদ্রিক শৈবাল আছে যার পোশাকি নাম কেল্প।


বিশেষ নিবন্ধ

লেখকঃ বিশ্ব রঞ্জন গোস্বামী

প্রেম-প্রীতির জন্য বিখ্যাত বাওয়ারবার্ড বা নিকুঞ্জ পাখি কুঞ্জের সামনেই দাওয়ায় সাজিয়ে রাখে নানা ধরনের জিনিস, শুধুমাত্র তার প্রেমিকাকে আকৃষ্ট করার জন্যে।


ধারাবাহিক নিবন্ধঃ জীবনী
Odoardo-Beccari-and-Thismia-Neptunis

লেখকঃ সীমন রায়

ইতালীয় বিজ্ঞানী ওডার্ডো বেক্কারি এমন এক আজব ‘পরজীবী উদ্ভিদ’ আবিষ্কার করেছিলেন তিনি যা মাটির নীচেই সারা জীবন কাটিয়ে দেয়।


অন্যান্য নিবন্ধ
firefly

লেখকঃ ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কখনও ভেবে দেখেছেন কিছু কিছু কীটপতঙ্গ কেন অদ্ভুত আচরণ করে? কারোর গায়ে আলো জ্বলে তো কেউ কেউ সর্বদাই তিড়িংবিড়িং করে লাফিয়ে বেড়াচ্ছে?


flying-sea-fish

লেখকঃ প্রদীপ মাশ্চরক

আজ আমরা কয়েকটি জীবজন্তুর সাথে পরিচিত হবো যারা পাখির মতই বাতাসে উড়তে পারে, অন্তত অল্পক্ষণের জন্য এইসব প্রাণী বাতাসে উড্ডীয়মান হয়।


Boquila-trifoliolata

লেখকঃ সায়ন্তনী ব্যানার্জী

আশ্রয়দাতা গাছের ডালকে পেঁচিয়ে ধরে ঠিক তার পাতার আকার, রঙ, এবং শিরার প্যাটার্ন হুবহু নকল করে ঝুলে থাকে বহুরূপী লতা বোক্যুইলা!


Biofilm-of-Desulfovibrio-desulfuricans

লেখকঃ দিগন্ত পাল

যদি এমন হয় যে, আপনার সামনে বসে থাকা বন্ধুটির মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর হঠাৎ আপনার চোখের সামনেই অজস্র ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীতে বিশ্লিষ্ট হয়ে গেল, তাহলে?


socotra

লেখকঃ অর্ণব

সোকট্রার উদ্ভিদজগৎ যেন এক অপূর্ব উদ্ভিদ-স্বর্গ। চারপাশে তাকালে একজন পর্যটকের মনে হতেই পারে পৃথিবীতে নামার বদলে ভুল করে কোনও ভিনগ্রহে এসে পড়েছে বোধহয়।


Balanophora-fungosa

লেখকঃ বিজ্ঞান সাধক

দেখতে ব্যাঙের ছাতার মতো হলেও বালানোফোরা আসলে এটি একটি ফুলধারী উদ্ভিদ, যা সূর্যালোক ছাড়াই বেঁচে থাকতে ও বংশবিস্তার করতে সক্ষম।


Butterfly-migration

লেখকঃ তপন কুমার গঙ্গোপাধ্যায়

কয়েক গ্রাম ওজনের একটি প্রজাপতি, ফড়িং বা ধানক্ষেতের চোষক পোকাও প্রতিবছর পাড়ি দেয় শত শত, কখনও হাজার হাজার কিলোমিটার। কে তাদের পথ দেখায়? কীভাবে তারা গন্তব্য চিনে নেয়?


orangutan

লেখকঃ কমলবিকাশ বন্দ্যোপাধ্যায়

গহিন বনের উঁচুতে, একদম মগডালে ঝুলে আছে লালচে-বাদামি রঙের একটা মস্ত বড় প্রাণী! কি, ভাবছো ওটা কোনো রাক্ষস? আরে ও তো আমাদের বনের মিষ্টি বন্ধু ওরাংওটান!


Nepenthes attenboroughii

লেখকঃ অনন্যা মণ্ডল

ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের অ্যাটনবোরই পিচার প্ল্যান্ট এক আজব ইঁদুরখেকো কলসি গাছ! একটা আস্ত ইঁদুর খেয়ে ফেলতে পারে সেটা।


blue jay bird

লেখকঃ রীয়া অধিকারী চট্টোপাধ্যায়

‘ব্লু জে’ (Blue Jay) পাখি তার আচরণের মাধ্যমে সমগ্র বনের উদ্ভিদ এবং কীটপতঙ্গের জীবনধারাকে গভীরভাবে প্রভাবিত করে।


octopus

লেখকঃ তপন কুমার বিশ্বাস

নয়টি মস্তিষ্ক, তিনটি হৃদপিণ্ড, নীল রক্ত, অসাধারণ ক্যামোফ্লাজ, বিষাক্ত কামড় এবং জটিল সমস্যা সমাধানের ক্ষমতা — অক্টোপাসের শরীর, আচরণ ও বুদ্ধিমত্তার নানা চমকপ্রদ দিক জানুন।


Pisonia-umbellifera-that-eats-birds

লেখকঃ ঐন্দ্রিলা সাউ

যদি ‘একটি গাছ, একটি প্রাণ’ মানে একটি গাছ কীভাবে একটি প্রাণ শেষ করে দেয় সেটা বোঝায়, তাহলে? পিসোনিয়া এমনই এক পাখি ধরা গাছ।

বিজ্ঞানের টুকিটাকি
১) জায়েন্ট পান্ডারা কী সত্যি বোকা হয়? – ঐন্দ্রিলা সাউ
২) গ্রেটার হানিগাইড: যে পাখি মানুষের কাছে সাহায্য চায় – বিজ্ঞান সাধক
৩) মন্টেজুমা ওরোপেন্ডোলা: উলটো হয়ে ঝুলে গান গায় – অর্ণব
৪) বাড়ির পোষা বিড়াল কেন বাক্স ভালোবাসে? – রীয়া অধিকারি চট্টোপাধ্যায়
৫) যে পাখির পালকে সত্যিই ‘ধাতু’ আছে! – সায়ন্তনী ব্যানার্জী
৬) চেনা চেনা লাগে কী?
বিজ্ঞানের আবিষ্কার
সম্পাদকের নিবেদন
১) রাসায়নিক অস্ত্র তৈরি করে আত্মরক্ষা করে উদ্ভিদ
২) হেজহগ আল্ট্রাসাউন্ড শব্দ শুনে নিজেকে বিপদ থেকে বাঁচায়
৩) উদ্ভিদ এবং বিটল পোকার মধ্যে গোপন আঁতাত
৪) ক্ষুদ্র উদ্ভিদের “মলিকিউলার ভেলক্রো” বাড়াতে পারে ফসলের ফলন
৫) উদ্ভিদ কোষে অক্সিজেনের টানাটানি
বি’ক্যুইজ
১) বি’ক্যুইজ
২) বিজ্ঞানের গোলকধাঁধা
পৃথিবী ও মহাবিশ্বের রেখাচিত্র
মহাশূণ্যে বিভিন্ন প্রাণীর আচরণ নিয়ে থাকছে সম্পাদকের নিবেদন
১) মহাশূণ্যে মাধ্যাকর্ষণ কমলে গাছের শরীরে কী বদলায়?
২) মহাকাশে ‘মরে গিয়েও’ ফিরে আসে জলভালুক!
৩) মহাকাশে পোকামাকড়ের মজার আচরণ
পরিবেশ বদলালে কীভাবে বিভিন্ন প্রাণীদের আচরণ বদলায় তাই নিয়ে থাকছে সম্পাদকের নিবেদন
১) ডায়মন্ডব্যাক মথ: গরমের সংকেতে কি ঘর ছাড়ার প্রস্তুতি?
২) বোরেজ গাছ: গরম ও জলের অভাবে ফুলের ‘পুরস্কার’ কমে যায়
৩) হাতি: খরা বাড়লে বদলে যায় চলাফেরার মানচিত্র
৪) ব্লু উইল্ডেবিস্টঃ গরমে থামে, জলের খোঁজে আবার ছুটতেও হয়