লেখক মণ্ডলী

ড. অঞ্জনা ঘোষ
বিজ্ঞান লেখিকা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অজৈব রসায়নে পিএইচডি | বর্তমানে অশোক হল বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (সিনিয়র বিভাগ)-এর শিক্ষিকা।

ড: অপূর্ব চৌধুরী
চিকিৎসক এবং লেখক, ইংল্যান্ড ।| From Dhaka, Bangladesh

অভিজিৎ মিত্র
লেখক বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যক্ষ এবং আই-আই-টি গুয়াহাটির প্রাক্তন অধ্যাপক। প্রাক্তন সহযোগী অধ্যাপক, IIT গুয়াটি

ডাঃ অরুণ চট্টোপাধ্যায়
বিভিন্ন ওয়েব ম্যাগাজিনের (গল্প ও উপন্যাস) লেখক ও গ্রন্থকার।

অরুন্ধতী চৌধুরী
স্নাতক স্তরে প্রাণীবিদ্যায় অনার্স
স্নাতকোত্তর স্তরে পরিবেশ বিজ্ঞান
ডকুমেন্টারি ফিল্মের জন্য বিভিন্ন শিক্ষামূলক বিষয় সম্পর্কিত স্ক্রিপ্ট লিখেছেন। থিয়েটার মুভমেন্ট থেরাপি নিয়ে কাজ করেন।

অরূপ বন্দ্যোপাধ্যায়
পদার্থবিদ্যা নিয়ে পড়াশুনো প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, পরে দিল্লী আই.আই.টিতে।বর্তমানে প্রায় তিন দশক ধরে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের অধীন একটি গবেষণাগারে বৈজ্ঞানিক পদে কর্মরত। বিভিন্ন পত্রপত্রিকায় বিজ্ঞান বিষয়ে লেখার পাশাপাশি ছোটগল্প লেখেন।

অর্ণব
বিজ্ঞানের জটিল বিষয়গুলোকে সহজ, আকর্ষণীয় এবং গল্পের মতো করে পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন।

ইন্দ্রনীল মজুমদার
বিজ্ঞানে স্নাতকত্তোর, বর্তমানে বিজ্ঞান লেখক।

উৎপল অধিকারি
এসিস্টেন্ট টিচার, অঝাপুর হাই স্কুল, অঝাপুর, জামালপুর, পূর্ব বর্ধমান

ঐন্দ্রিলা সাউ
পেশাদার বিজ্ঞান বিষয়ক কন্টেন্ট রাইটার। Amul কোম্পানি থেকে “বিদ্যাশ্রী” পদকপ্রাপ্ত।

কমলবিকাশ বন্দ্যোপাধ্যায়
জনপ্রিয় বিজ্ঞান ও অন্যান্য বিষয় নিয়ে লেখালেখি।

গোবিন্দ মোদক
জনপ্রিয় বিজ্ঞান ও অন্যান্য বিষয়ে পড়াশুনা ও লেখালেখি করেন।

জনরঞ্জন গোস্বামী
জনপ্রিয় বিজ্ঞান ও অন্যান্য বিষয়ে পড়াশুনা ও লেখালেখি করেন।

তপন কুমার গঙ্গোপাধ্যায়
বিজ্ঞান লেখক। অবসর প্রাপ্ত সরকারী আধিকারীক, পশ্চিমবঙ্গ সরকার সদ্যস, জীব বৈচিত্র সংরক্ষন একাডেমি ,কলকাতা।

তপন কুমার বিশ্বাস
ফ্রি-ল্যান্স বিজ্ঞান লেখক

তপোময় ঘোষ
বিজ্ঞান লেখক। শিবলুন, কেতুগ্রাম, পূর্ব বর্ধমান। ১৯৮০ থেকে ১৯৮৩ কাটোয়া কলেজ থেকে প্রাণীবিদ্যায় সাম্মানিক সহ বিজ্ঞানে স্নাতক। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। “নীল মাছিদের অস্ত্রশালায়” ক্ষুদ্র কাব্যগ্রন্থ প্রতিভাস থেকে এবং “সাহস দেখানোর পালা” নামক একটি গল্পগ্রন্থ একুশশতক থেকে প্রকাশিত। ছোট পত্রিকায় নিয়মিত লেখেন।

তন্ময় ধর
জন্ম হুগলী জেলার কোন্নগর নবগ্রামে। বর্তমানে হিমালয়ের গোবিন্দ বল্লভ পন্থ গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী। গত দু’দশক ধরে নিয়মিত জনপ্রিয় বিজ্ঞানপ্রবন্ধ লিখেছেন জ্ঞান ও বিজ্ঞান, কিশোর জ্ঞান-বিজ্ঞান, কিশোর বিজ্ঞানী, আনন্দমেলা, Everyman’s Science ইত্যাদি পত্রিকায়।

দিগন্ত পাল
বঙ্গীয় বিজ্ঞান পরিষদ থেকে অমলেশচন্দ্র তালুকদার স্মৃতি রৌপ্য পদকপ্রাপ্ত। আকাশবাণী কলকাতার একজন বিজ্ঞান-কথিকা লেখক ও শিল্পী। বিজ্ঞান প্রবন্ধ, বিজ্ঞান নিবন্ধ, কল্পবিজ্ঞান ভিত্তিক গল্প, কল্পবিজ্ঞান কবিতা, গাণিতিক কল্পকাহিনী, বিজ্ঞান নাটক, ও বিজ্ঞান কবিতা লেখেন।

ড: দেবানীক রায়
বরিষ্ঠ বিজ্ঞানী ও গবেষণা বর্গ-অধিকর্তা, সুদূর হস্তান্তরণ এবং রোবোটিক্স বিভাগ, ভাভা পরমাণু অনুসন্ধান কেন্দ্র এবং অধ্যাপক, হোমি ভাভা ন্যাশানাল ইনস্টিটিউট, পারমাণবিক শক্তি বিভাগ, ভারত সরকার

ড. নির্মাল্য দাশগুপ্ত
PhD গবেষক, কোষ ও আণবিক জীববিদ্যা, ক্যালিফোর্ণিয়া, USA | Glenn-AFAR Post Doctoral Fellow at http://www.sbpdiscovery.org/ | Discovery Institute
Former Senior Research Fellow (SRF) at National Institute of Cholera and Enteric Diseases | Studied Biochemistry at University of Calcutta | Studied Biochemistry at Ballygunge Science College | Went to Ariadaha Kalachand High School | Went to Barahanagar Ram Krishna Mission Ashram High School | Lives in San Diego, California | From Kolkata

ড. নৃপেন ভৌমিক
অধ্যাপক ও বিভাগিয় প্রধান, শ্নায়ুশল্য বিভাগ, কেপিসি মেডিকাল কলেজ, কলকাতা

ড.শামীম হক মন্ডল
নিবন্ধকার পশ্চিমবঙ্গ বিচার সহায়ক পরীক্ষাগারের পদার্থবিজ্ঞান বিভাগে কর্মরত এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব গবেষক।

বিজ্ঞান সাধক
বিজ্ঞান লেখক

বিশ্ব রঞ্জন গোস্বামী
বিজ্ঞান লেখক। অবসর প্রাপ্ত সরকারী আধিকারীক, পশ্চিম বঙ্গ সরকার সদ্যস, জীব বৈচিত্র সংরক্ষন একাডেমি, কলকাতা ও বার্ড ওয়াচার্স সোসাইটি।

ড. ভূপতি চক্রবর্তী
কলকাতার সিটি কলেজের পদার্থবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং প্রাক্তন বিভাগীয় প্রধান। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত তিনি পদার্থবিদ্যার শিক্ষক, বিজ্ঞানী, গবেষকদের সর্বভারতীয় অ্যাকাডেমিক সংগঠন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান অব ফিজিক্স টিচার্স এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞান জনপ্রিয়করণের সঙ্গে দীর্ঘদিন যুক্ত রয়েছেন বাংলা এবং ইংরাজিতে লেখালেখির মাধ্যমে।

মানস চক্রবর্ত্তী
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে এম.এসসি. এবং পিএইচ.ডি। যুক্তরাজ্যের ওয়েলসের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে ২.৫ বছর পোস্টডক্টরাল গবেষণার অভিজ্ঞতা অর্জন করেছেন। Retd. Senior Professor of Chemistry, Chairman of the Department and Emeritus Scientist, Bose Institute, Kolkata. | বর্তমানে Honorary Secretary, Indian Science News Association, Rajabazar Science College Campus, Calcutta University. . Fellow of the Royal Society of Chemistry (FRSC), U.K.

মিহির রঞ্জন সাহা
বিজ্ঞান লেখক।

রীয়া অধিকারী চট্টোপাধ্যায়
বর্ধমান ইউনিভার্সিটি থেকে বায়োলজিক্যাল সাইন্সে বিএসসি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকেএনভারমেন্টাল স্টাডিজ মাস্টার ডিগ্রী।

রুমেলা পানি
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক। বর্তমানে গোয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলেজে এম. বি.এ পাঠরতা। অবসর সময়ে বিজ্ঞান নিয়ে লিখতে ও পড়তে ভালো লাগে।

শংকর দেবনাথ
পেশায় শিক্ষক। ছোটোদের উপযোগী গল্পের বই ও ছড়ার বই লিখেছেন। সম্মাননা: নিখিল ভারত শিশুসাহিত্য সংসদ প্রদত্ত ‘কবি কৃত্তিবাস সম্মাননা’-২০১৮, রাখালদাস-দীনবন্ধু-বিভূতি-বিনয় একাডেমি প্রদত্ত ‘কবি যোগীন্দ্রনাথ সরকার স্মারক’-২০১৯। সম্পাদিত পত্রিকা: পাথেয়, ভোরের পাখি, ঠোঁটকাটা, বাঁক।

সুজিতকুমার নাহা
বিশিষ্ট বিজ্ঞান লেখক।

শুভম রায়
নেশায় ও পেশায় বিজ্ঞান লেখক।

শুভদীপ দে
ডানপিটে খাদুর যেমন কেমিক্যাল দাদু ছিল, ছোটবেলা থেকেই আমার সঙ্গে ছিলেন গিরিডির সেই সাদা দাড়ি প্রফেসর। তারপর বড় হয়ে বিজ্ঞানের সঙ্গে যখন পরিচয়, সেটাকেও গল্পের মত পড়তে পড়তেই ভালো লেগে যায়। যাই হোক, সংক্ষেপে, আমিও বিজ্ঞানের গল্প বলারই চেষ্টা করছি।

শ্রুতিসৌরভ বন্দ্যোপাধ্যায়
জনপ্রিয় বিজ্ঞান ও অন্যান্য বিষয় নিয়ে লেখালেখি।

ড. সিদ্ধার্থ মজুমদার
বিজ্ঞান গবেষক এবং বিজ্ঞান প্রশাসক, অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স বিভাগ, সিএস.আই.আর.-আই.আই.সি.বি. (অবসরপ্রাপ্ত)

শৌভিক মুখার্জি
পেশায় একটি বিদেশি ঔষধ প্রস্তুতকারী সংস্থার ঔষধ বিপণনের সঙ্গে সাতাশ বছর যুক্ত ছিলেন। বর্তমানে বিহারের ভাগলপুর শহরে একটি প্রতিষ্ঠিত রেডিওলজি সংস্থায় মার্কেটিং বিভাগে কর্মরত। শখ লেখালেখি করা।

শৌভিক দে
বর্তমানে সাংবাদিকতা ও গণ জ্ঞাপন বিভাগের ২য় বর্ষের ছাত্র। বিজ্ঞান জ্ঞাপন অবং ভ্রমণ বিষয়ে আগ্রহী।

ড. সৌমিত্র কুমার চৌধুরী
পূর্বতন বিভাগীয় প্রধান ও এমেরিটাস মেডিক্যাল স্যায়েন্টিস্, চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার গবেষণা সংস্থান, কলকাতা।

সন্তোষ সেন
বিজ্ঞানের শিক্ষক ও বিজ্ঞান কর্মী। সংযোজনায় NISC-র সদস্য।

সৌম্যদীপ দত্ত
শ্রীরামপুর কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি, বর্তমানে ফিজিক্স (Subject matter Expert) হিসাবে বিভিন্ন edutech কম্পানিতে কর্মরত।

সায়ন ভট্টাচার্য
সহকারী অধ্যাপক, পরিবেশ বিদ্যা বিভাগ, নালন্দা বিশ্ববিদ্যালয়

সায়ন্তী ব্যানার্জী
বৈজ্ঞানিক তথ্যকে সহজবোধ্য ও গল্পে রূপান্তর করেন।

সায়ন্তনী ব্যানার্জী
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতোকোত্তর ডিগ্রি। বিজ্ঞাপন ও ডিজিটাল মার্কেটিং পেশায় যুক্ত। কন্টেন্ট রাইটার ও গ্রাফিক ডিজাইনার। পরিবেশ নিয়ে লিখতে ভালবাসেন।

সীমন রায়
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্বর্ণপদক সহ প্রথম বিভাগে প্রথম স্থানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। অনুবাদমূলক নানা প্রকল্পের সঙ্গে যুক্ত। এছাড়া বিভিন্ন ওয়েবসাইটে কনটেন্ট লেখেন। বাংলা থিয়েটার ও নাট্যসাহিত্য চর্চায় নিযুক্ত। বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার কাজে বিভিন্ন ওয়েবসাইটে নিবন্ধ-সংবাদ এবং কিছু মেডিকেল- প্যারামেডিকেল কোর্সের বই ইত্যাদি অনুবাদ করে থাকেন।
