বিজ্ঞান ও বিজ্ঞানী ই-পত্রিকা শারদীয় ২০২৫ সংখ্যা

Bijnan-O-Bijnani-E-Patrika-October-2025-issue

Rating: 4 out of 5.

PDF copy: 25.00 INR (excl. of tax)

ওয়েব ফর্ম্যাটের বাৎসরিক সাবস্ক্রিপশন
আলাদা করে পিডিএফ ফর্ম্যাটের একক সংখ্যা কিনুন (গুগুল প্লেবুক)
সুপারিশ করুন

বিশেষ সংখ্যা: সমুদ্রবিজ্ঞান | অক্টোবর ২০২৫

সমুদ্র, পৃথিবীর সবচেয়ে বিশাল এবং রহস্যময় অংশ, আমাদের গ্রহের প্রাণশক্তির উৎস। এটি শুধু জীববৈচিত্র্যের ভাণ্ডার নয়, বরং মানব সভ্যতার অস্তিত্ব, জলবায়ু নিয়ন্ত্রণ এবং অর্থনীতির এক অপরিহার্য অংশ। আমাদের এই বিশেষ সংখ্যা, যা সম্পূর্ণরূপে সমুদ্রবিজ্ঞানকে উৎসর্গীকৃত, সমুদ্রের গভীরতা থেকে উঠে আসা বিস্ময়কর তথ্য, অজানা গল্প এবং ভবিষ্যৎ সম্ভাবনার এক অনন্য সংকলন। এই সংখ্যায় আমরা সমুদ্রের বিভিন্ন দিক যেমন প্রতিকূল পরিবেশে প্রাণের বিকাশ থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির ভূমিকা এবং সামুদ্রিক জীবের আচরণ, একটি সামগ্রিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছি।

প্রচ্ছদ নিবন্ধে সায়ন্তনী ব্যানার্জী আমাদের নিয়ে গেছেন সমুদ্রের গভীরে, হাইড্রোথার্মাল ভেন্ট-এর জগতে, যেখানে অন্ধকার, চরম তাপমাত্রা এবং বিষাক্ত রাসায়নিকের মধ্যেও প্রাণ ফুটে ওঠে। এই নিবন্ধটি দেখায় কীভাবে এই প্রতিকূল পরিবেশ জীববৈচিত্র্যের এক অসাধারণ ক্যানভাস তৈরি করে, যা বিজ্ঞানীদের কাছে পৃথিবীর প্রাথমিক জীবনের উৎস সম্পর্কে নতুন প্রশ্ন তুলে ধরে।

অর্নবের বিশেষ নিবন্ধে আমরা জানতে পারি প্যান্থালাসা নামক প্রাগৈতিহাসিক মহাসমুদ্রের এক অজানা অধ্যায় সম্পর্কে। এই বিশাল সমুদ্র, যা একসময় পৃথিবীর বেশিরভাগ অংশ জুড়ে ছিল, আমাদের গ্রহের ভূতাত্ত্বিক ও জীববৈচিত্রের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষী।

ধারাবাহিক নিবন্ধে ঐন্দ্রিলা সাউ তিনজন সমুদ্রবিজ্ঞানীর জীবন ও অবদানের কথা তুলে ধরেছেন, যারা সমুদ্রের রহস্য উন্মোচনে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

এছাড়া, এই সংখ্যার অন্যান্য নিবন্ধগুলো সমুদ্রের বৈচিত্র্যময় দিকগুলোকে তুলে ধরেছে। কমলবিকাশ বন্দ্যোপাধ্যায়ের নিবন্ধে আমরা জানতে পারি বক্স জেলিফিশ (Box Jellyfish)-এর ভয়ঙ্কর কিন্তু আকর্ষণীয় জগতের কথা, যা সমুদ্রের সবচেয়ে বিষাক্ত প্রাণীদের একটি। সিমন রায়ের নিবন্ধে উঠে এসেছে সমুদ্রের তলায় লুকিয়ে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের উৎস, যা আমাদের হৃদয়ের স্বাস্থ্যের জন্য অমূল্য। রুমেলা পানি প্রশ্ন তুলেছেন, হাঙ্গর কি সত্যিই মানুষখেকো?, এবং এই ভুল ধারণার পিছনের বাস্তবতা উদঘাটন করেছেন। রিয়া অধিকারী আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন ব্রিনিকেল (Brinicle)-এর সাথে, যাকে বলা হয় সমুদ্রের গভীরে বরফশীতল “মৃত্যুর আঙুল”। সৌম্যদীপ দত্ত আলোচনা করেছেন স্মার্ট বয়া এবং অন্যান্য প্রযুক্তির ভূমিকা সমুদ্রবিজ্ঞানে, যা আমাদের সমুদ্র পর্যবেক্ষণের পদ্ধতিকে বদলে দিচ্ছে। বিশ্ব রঞ্জন গোস্বামীর লেখায় জানতে পারব সামুদ্রিক পাখিরা মাছের ঝাঁকের পূর্বাভাস দিতে পারে কিনা।

অন্যান্যবারের মতো থাকছে বিশেষ নবন্ধ, ধারাবাহিক নিবন্ধ ও বিশেষ বিভাগগুলিও। আমাদের বিশ্বাস, এই সংখ্যা পাঠকের মনে ভাবনার উদ্রেক ঘটাবে, এবং নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় দায়িত্ব পালনের তাগিদ দেবে। কারণ, এ লড়াই শুধু কিছু সংগঠনের বা বিজ্ঞানীর নয়, এটা আমাদের সবার।


বিশেষ সংখ্যার বিষয়: সমুদ্রবিজ্ঞান
এই সংখ্যায় প্রকাশিত সকল নিবন্ধই সমুদ্র ও সমুদ্রবিজ্ঞান সংক্রান্ত
প্রচ্ছদ নিবন্ধ
১) হাইড্রোথার্মাল ভেন্ট: প্রতিকূল পরিবেশে প্রাণের বিকাশ – সায়ন্তনী ব্যানার্জী
বিশেষ নিবন্ধ
২) প্যান্থালাসা: প্রাগোইতিহাসিক মহাসমুদ্রের এক অজানা অধ্যায় – অর্নব
ধারাবাহিক নিবন্ধ
৩) নতুন যুগের বিজ্ঞানী – পর্ব ৭: তিন সমুদ্রবিজ্ঞানীদের কথা – ঐন্দ্রিলা সাউ
অন্যান্য নিবন্ধ
৪) মৃত্যুর দূত ‘বক্স জেলিফিস’ – কমলবিকাশ বন্দ্যোপাধ্যায়
৫) হৃদয় ভালো রাখে যে তেল, তার ঠিকানা সমুদ্রের তলায়! – সিমন রায়
৬) হাঙ্গর কি সত্যি মানুষখেকো? – রুমেলা পানি
৭) ব্রিনিকেল: সমুদ্রের গভীরে বরফশীতল “মৃত্যুর আঙুল” – রিয়া অধিকারী
৮) সমুদ্র বিজ্ঞানে স্মার্ট বয়া ও অন্যান্য প্রযুক্তির ভূমিকা – সৌম্যদীপ দত্ত
৯) সামুদ্রিক পাখিরা কি  মাছের ঝাঁকের পূর্বাভাস দিতে পারে? – বিশ্ব রঞ্জন গোস্বামী
বিজ্ঞানের টুকিটাকি
১) লোভী শিকারী হুডেড নুডিব্রাঞ্চ
২) সমুদ্রের ছোট্ট প্রজাপতি লিমাসিনা হেলিসিনা
৩) আর্কটিক জেলি মার্টেনসিয়া ওভাম
৪) সি অ্যাঞ্জেল ক্লিওন লিমাসিনা
৫) চেনা চেনা লাগে কী?
বিজ্ঞানের দুনিয়ায় আবিষ্কার
১) সমুদ্রবিজ্ঞানে ইনারশিয়াল মেজারমেন্ট ইউনিট (IMU)
২) সিন্থেটিক অ্যাপারচার সোনার (SAS) ইন্টিগ্রেশন সহ UAV: হাই-রেজোলিউশন সীবেড ইমেজিং
৩) মাল্টি-সেন্সর ইন্টিগ্রেটেড AUV: এনভায়রনমেন্টাল ডিএনএ (eDNA) সংগ্রহ
বি’ক্যুইজ
১) বি’ক্যুইজ
২) বিজ্ঞানের গোলকধাঁধা
বৈজ্ঞানিক বিশ্লেষণ ও ভোটের মাধ্যমে আপনার মতামত
১) বিষয়: আমাদের ভোগবিলাস ও উন্নয়নের নামে কি আমরা ধীরে ধীরে সমুদ্রের ভবিষ্যৎ নষ্ট করছি?
পৃথিবী ও মহাবিশ্বের রেখাচিত্র
অ্যাস্ট্রো-ওশানোগ্রাফি
১) স্টারডাস্ট: সমুদ্রের পলিতে মহাজাগতিক ধূলিকণা
২) নাদির ক্রেটার
ভূতাত্ত্বিক সমুদ্রবিজ্ঞান
১) গভীর সমুদ্রের পলিমেটালিক নোডিউল
২) সমুদ্রের অ্যালবেডো প্রভাব

সাধারণ নির্দেশাবলী অনুসরণ করতে হবে

  • কাস্টমার ডিটেইলস র্ম ফিল-আপ করুন ও আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আপনার পেমেন্ট করুন। সেই সঙ্গে প্রমাণ হিসাবে অর্থপ্রদানের রসিদ সংযুক্ত করুন। আমাদের অ্যাকাউন্টে পেমেন্ট না আসা পর্যন্ত আপনার অর্ডার পাঠানো হবে না।
    Fill out the Customer details form. Make your payment directly into our bank account. Attach the payment receipt as proof. Your order will not be shipped until the funds have cleared in our account.
  • অর্ডার পাঠানোর ২৪ ঘন্টার মধ্যে অর্ডারটি প্রক্রিয়া করব। আপনি আমাদের পক্ষ থেকে পেমেন্ট রসিদ সহ ডাউনলোড লিঙ্ক পাবেন।
    We will process the order within 24 hours of placement. You will receive the download link along with the payment receipt from our side.
  • আপনার ব্যক্তিগত ডেটা আপনার অর্ডার প্রক্রিয়া করতে, এই ওয়েবসাইট জুড়ে আপনার অভিজ্ঞতা সঞ্চয় করতে এবং আমাদের প্রাইভেসি পলিসিতে বর্ণিত অন্যান্য উদ্দেশ্যে ব্যবহার করা হবে।
    Your personal data will be used to process your order, support your experience throughout this website, and for other purposes described in our privacy policy.